1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বিএনপি সরকার গঠন করলে আবরো তারেক রহমানের হাত ধরে বগুড়ার উন্নয়নের কাজ শুরু হবে-সাবেক এমপি লালু

  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ দেখেছেন

মো সাদিকুর রহমান, বগুড়া: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালাকদার লালু বলেছেন, ১৬বছর আওয়ামীলীগের মিথ্যা মামলায় আমরা কোর্টকাছারি ও জেলাখানার বারান্দায় ঘুরতে হয়েছে। গত ৫আগষ্ট ফ্যাস্টিস আওয়ামীলীগ সরকারের পতনের পর আমরা আবারও স্বাধীন হয়েছি। দেশে থেকে অন্যায়, অত্যাচার ও জুলুম দূর করতে হবে। তার জন্য দরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে আবরো তারেক রহমানের হাত ধরে বগুড়ার উন্নয়নের কাজ শুরু হবে আপনারা এই শীতবস্ত্র কম্বল নিয়ে অসুস্থ দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আরো দোয়া করবেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে এবং যারা বিগত জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার নাজাত কামনা করি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। তিনি রবিবার পৌরসভার ২০নং ওয়ার্ডের বউ বাজর এলাকায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, সাখাওয়াত হোসেন, ফিরোজ, পবিত্র, কৃষবিদ সুজা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাঁন জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, নুরুল ইসলাম জুন, জহুরুল ইসলাম পলাশ, সাইমুল ইসলাম, ফজলুল হক উজ্জল, হাসানুজ্জামান পলাশ, রেজাউল করিম লাবু, আরিফুর রহমান মজনু, সৌরভ, শিমুল ইসলাম জকি, শোয়েব ইসলাম অভি, মাহমুদুল ইসলাম মোহন, সৈয়দ নাহিদ, বগুড়া শহর শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিহাব খান, সাব্বির, আরেফিন খালিদ, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.