1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সোনারগাঁয়ের মানুষ নতুন নেতৃত্ব আনতে প্রস্তুত – ভিপি নুর

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ দেখেছেন

আব্দুল করিম, সোনারগাঁও প্রতিনিধি: বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে, দেশের নতুন ধারায় পরিবর্তন স্থায়ী করতে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ঢাকসু সাবেক ভিপি নুরুল হক নুর।
১লা ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
জুলাই গণ অবভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মানে জন আকাঙ্ক্ষা রাজনীতি শীর্ষক আলোচনা সভায় এ কে এম সাইদুজ্জামান ও গণ অধিকার পরিষদের সোনারগাঁও পৌরসভার গণনেতা উলফত কবির মাষ্টারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নূরুল হক নুর। আলোচনা সভায় নূরুল হক নুর তার বক্তব্যে বলেন,
ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এবং তার মন্ত্রীরা দখলবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সিন্ডিকেট করে খেয়েছে, এখনও কি লুটপাট বন্ধ হয়েছে? জনগণকে জিম্মি করে তারা কাপড় চোপর ছাড়া দেশ ছেড়ে পালিয়েছে। এদেশের জনগণ বারবার ধোকা খেয়েছে। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পরেও যদি আমরা নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আগের মতো আবারও ভোগান্তির দিকে যেতে হবে। আলোচনা সভায় আগামী সংসদ নির্বাচনে ৩’শ আসনে গণ অধিকার পরিষদের নির্বাচন করার ইঙ্গিত দেয়া হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কে এম আবু হানিফ হৃদয়, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, আবুল খায়ের শান্ত, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আরিফ ভুঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফান ও গণ অধিকার পরিষদের সোনারগাঁও পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.