মোঃ মাইনুল ইসলাম (মাহিন),রূপগঞ্জ থানা প্রতিনিধি: নারায়ণগঞ্জ রূপগঞ্জে ৩০ জানুয়ারী দুপুর ১০:৪৫ মিনিটের সময় বরপা এলাকায় হাতিম কোম্পানির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে । পিকআপ ভ্যানের সাথে কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘঠনাস্থলে পাশ দিয়ে রেডেক্স কোম্পানির ডেলিভারি ম্যান মোটরসাইকেল আরোহী উপর দুই গাড়ির মুখোমুখি ধাক্কায় পিকআপ ভ্যান মোটরসাইকেল উপর উপচে পড়ে ।এতে ডেলিভারি ম্যান গুরুতর আহত হয়। পিকআপ ভ্যানে ছিল আরো দুইজন আরোহী তারাও মারাত্মক আঘাত প্রাপ্ত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় লোকজন দ্রুত এসে তাদেরকে ইউএস বাংলা মেডিকেল কলেজ হসপিটালে সাথে সাথে নিয়ে যায় ।সঙ্গে সঙ্গে মহাসড়ক হাইওয়ে পুলিশ ঘঠনাস্থলে উপস্থিত হন । মোটর সাইকেল চালক আহত রেডক্স কোম্পানির ডেলিভারি ম্যান গুরুতর আহত হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে। নিহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু আহত সংখ্যা (৩)। মহাসড়কের পুলিশ জানান যে গাড়ির কন্ট্রোল হারিয়ে পিকআপ ভ্যানের সাথে কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে এতে নিহতের সংখ্যা হয়নি কিন্তু আহত ( ৩) বলে জানিয়েছেন।