মোঃ আইয়ুব আনছারী ভ্রাম্যমান প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার, হরিপুর উপজেলা, যাদুরানি বাজারে গণ পিটুনিতে একজন মোটরসাইকেল চোরের মৃত্যু হয় বলে জানাগেছে। ঘটনা সূত্রে জানাযায় নিহত ব্যাক্তি ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার ০৭ নং হাজীপুর ইউনিয়নের পটুয়াপাড়া মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ রুবেল ৩৫। তারিখ ২২ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার এই ঘটনা ঘটে, এবং যাদুরানি বাজার ঘটনা স্থানে হরিপুর থানার পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন। জনসাধারণেকে জিজ্ঞেস করলে তারা বলেন ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন উপজেলা গ্রাম শহর প্রায় মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এবং ৩/৭ ঘন্টার পড়ে মোবাইল ফোন হুমকি ও ৫০ /৬০ হাজার টাকা নিয়ে যেতে বলে , তার পর টাকা দিতে পারলে মোটরসাইকেল ফেরত দিবে, আর টাকা দিতে না পারলে মোটরসাইকেল ফেরত পাবেনা মর্মে জানিয়েছেন মোটরসাইকেল ভুক্ত ভুগিরা।