1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

দিরাইয়ের সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল সাময়িকভাবে বরখাস্ত

  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:  অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার (ই্উনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে তার স্বীয় চেয়ারম্যানী পদে থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১৬ই জানুয়ারী স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ও স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা কর্তৃক বাংলাদেশ সচিবালয় ঢাকা হতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে এই আদেশ প্রদান করা হয় এবং সাময়িকভাবে বরখাস্তের অনুলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহনের পর ক্ষমতার অপব্যবহার করে জারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা তার আপন দাদা মৃত আসকির মিয়ার নাম বদল করে সেই জায়গাতে তার পিতামৃত আব্দুল মতলিবের নাম লাগানো হয়। এতে চেয়ারম্যানের আপন দুই চাচাতো ভাই সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ ও তার সহোদর সাংবাদিক জুহান প্রতিবাদ করলে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী নিয়ে দিরাই শহরের আরামবাগ এলাকায় সাংবাদিক দুই সহোদর জাকারিয়া হোসেন জুসেফ ও জুহানের বাসায় প্রবেশ করে আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি তাদের কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর রক্তাক্ত করে চলে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।এই ঘটনায় আগত সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ বাদি হয়ে গত ৪ সেপ্টেম্বর ৩২৩/৩২৫/৩২৬ ধারায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে প্রধান আসামী করে দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৮৫/২৩ইং। মামলা দায়েরের পর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল আদালতে আত্মসমপর্ণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জর করে কারাগারে পাঠান। ২৪দিন কারাবরণ শেষে চেয়ারম্যান জামিনে মুক্ত হলেও বিজ্ঞ আদালম মামলাটি আমলে নিয়ে চার্জশিঠ দিলে স্থানীয় সরকার মন্ত্রনালয় এই তথ্যর ভিত্তিতে সত্যতা প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।এ  ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া মন্ত্রনালয়ের নির্দেশে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.