1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দীঘিনালায় অবৈধ দুই ইট ভাটায় দুই লাখ টাকা জরিমানা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫২ দেখেছেন

মোঃ সুমন উদ্দিন দীঘিনালা, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধ দু’টি ইট ভাটার কার্যক্রম প্রশাসন বন্ধ ঘোষণা করার পরেও আইন অমান্য করে ইট ভাটা কার্যক্রম পরিচালনা করায় ইট ভাটা দু‘টিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০ জানুয়ারী) দুপুর ২ টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলার মেরুং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মধ্য বোয়ালখালী এলাকার মেসার্স কর্ণফুলী ব্রিকস ১ লাখ ও মেসার্স ফোর বি এম ব্রিকস’কে ১ লাখ টাকা জরিমানা করা হয।

পরে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত ও অবৈধভাবে ভাটা পরিচালনা করায় দুটিকে দুই লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনা শেষে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইট ভাটা কার্যক্রম চলমান রাখায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি আরো জানান, হাইকোর্টের নতুন কোন আদেশ না আসার আগ পর্যন্ত ভাটা গুলো বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.