নিজস্ব প্রতিওবদক: ২০ জানুয়ারি টিলাগড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনার শিকার হন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহণ প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া। আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে টিলাগড় থেকে ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় শাবিপ্রবি শিক্ষকদের বাসের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসে যাত্রী কম থাকায় কারো কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে। বর্তমানে ট্রাক আটকে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।