1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসুচি

  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান :খুলনা ব্যুরো : নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসুচি পালন করেছে। খুলনা নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানীতে রিসিভার নিয়োগ ও মুলধন ফেরতের দাবিতে অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে।  ২০ জানুয়ারী খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১১ টায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড খুলনা শাখার সংগ্রাম কমিটির আহবায়ক মুহাম্মদ মেহেদী হাসান এর সভাপতিত্বে অবস্থান কর্মসুচি পালিত হয়। অবস্থান কর্মসুচিতে ভুক্তভোগী সদস্যরা বলেন,বাগেরহাটের আব্দুল মান্নান তালুকদার নিউ নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানী খুলে ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে কুরআন ও হাদিসের কথা বলে খুলনার সনামধন্য কিছু আলেম ও গন্যমান্য ব্যক্তিবর্গকে সামনে রেখে লভ্য অংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, খুলনার জিরো পয়েন্টে ক্রয়কৃত জমি, আবু নাসের সংলগ্ন বাইপাস মোড়ে জমি,বয়রা বাজারে অবস্থিত প্রত্যাশা মার্কেট এবং এজাক্সস জুট মিল দেখিয়ে খুলনা অফিসের মাধ্যমে প্রায় ৩৪০০ গ্রাহকের নিকট থেকে ৮০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে গত নভেম্বর ২০১৯ তারিখ হইতে খুলনা শাখা অফিসের লেনদেন বন্ধ করে দেয়। আমরা কোম্পানীর সাধারণ গ্রাহকরা কোম্পানীর হেড অফিসে যোগাযোগ করলে তারা আমাদের মৌখিক ও লিখিত ভাবে বিভিন্ন সময়ে আশ্বস্থ করে এবং এমডি মান্নান তালুকদার লিখিত দেয় ২০২০ সালের মধ্যে সমস্ত টাকা ফেরত দেওয়ার। কিন্তু অদ্যবধি পর্যন্ত আমরা আমাদের কোন টাকা ফেরৎ পাই নাই বরঞ্চ এখন জানতে পারতেছি মালিকের নিকট আত্মীয় এবং কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তারা কোম্পানীর নামে সদস্যদের টাকায় কেনা সম্পত্তি বিক্রি করে নিজেদের আখের গোছাচ্ছে এই অবস্থায় আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি, খুলনা প্রেসক্লাবের সংবাদ সন্মেলন করে আমরা রাস্ট্রের সহযোগীতা কামনা করেছি,আমরা মানববন্ধন করে আমাদের দাবি জানিয়েছি, আজকে আমরা শান্তিপুর্নভাবে অবস্থান কর্মসুচি পালন করছি।আমরা অত্যান্ত দু:খের সাথে বলতে বাধ্য হচ্ছি আমাদের কথা কারো কাছে মুল্যায়িত হচ্ছে না, আমাদের দুর অবস্থা কারো নজরে আসছে না, তারপরও আজকের অবস্থান কর্মসুচি থেকে জোর দাবি জানাই সরকার এই কোম্পানীতে রিসিভার নিয়োগ করে সদস্যদের মুলধন ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।অবস্থান কর্মসুচিতে সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন, আইয়ুব হোসেন মিনা,মো: শফিকুল ইসলাম, মাও: লোকমান হোসেন, মাও: নাসির উদ্দিন, মাওলানা জাহিদুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মিজানুর রহমান গাজী,আলী আকবর,আবুল কাশেম,সৈয়দ রুস্তম আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.