কাইয়ূম শরীফ: গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত।
১৯ জানুয়ারী রবিবার এম এ খালেক ডিগ্রী কলজে কাশিয়ানী উপজেলা বিএনপির আয়োজনে, জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু বলেন, দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পূর্ণ গঠনের কাজ এখনও শুরু হয়নি, তাই নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিক উজ্জামান, সদস্য ড. এ কে এম বাবর, এ্যাড. তৌফিক আহম্মেদ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরদার মোঃ নুরুজ্জামান । এছাড়াও কাশিয়ানী মুকসুদপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।