1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

তারুণ্যের উৎসব ২০২৫ এর পিঠা মেলা আয়োজনে দেবপুর আদর্শ বালিকা উচ্চ বিদ‍্যালয়

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ দেখেছেন

নাহিদা আক্তার পপি: সকালে আনুষ্ঠানিকভাবে এই পিঠা উৎসব উদ্বোধন করেন দেবপুর আদর্শ বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষা নিজাম উদ্দিন স‍্যার এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষকবৃন্দ নতুন প্রজন্মের সঙ্গে দেশি পিঠার পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন পিঠার সমারোহে বিদ্যালয় ক্যাম্পাস আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের পদচারনায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পিঠা উৎসবে পাঁচটি স্টলে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রীরা ভাঁপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ফুল পিঠা, ডিম পিঠা, সই পিঠা, কাঁটা পিঠা, রসের পিঠাসহ অন্তত একশত প্রকারের পিঠা ছিল। পিঠা উৎসবে স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপ্টা, জামাই বরণ পিঠা, ডাল ও ডিম সুন্দরী পিঠা একশত পিঠার সমারাহ। উৎসবে ভিড় জমান আশে পাশের স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  আয়োজকরা জানান, পিঠা-পুলির এ ধরনের সমারোহ সবসময় তরুণ প্রজন্মকে আকর্ষণ করে। পাশপাশি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে স্টলে বিক্রি করার মাঝেই আনন্দ তাদের। এতে তরুণরা বিভিন্ন পিঠার সঙ্গের পরিচিত হতে পারছে। ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসবে শিক্ষার্থীদের হাতে তৈরি বাহারী রকমের পিঠা নজর কেড়েছে সকলের। গ্রাম বাংলার মানুষের চিত্ত বিনোদন ও নির্মল আনন্দ উপভোগের জন্য বছরের অধিকাংশ সময় আয়োজন করা হতো বিভিন্ন আচার অনুষ্ঠানের। এখন আর এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় না। পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার সেই হারানো ঐতিহ্য আবারো ছাত্রীরা ফিরে নিয়ে আসবে এমনটিই মনে করেন আয়োজকরা। দিনব্যাপী এই উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.