1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুরের আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন ড. মোহাম্মদ জিয়াউর রহিম শাহীন

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৬১ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার অধীনস্থ আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন পৌর এলাকার হবিবপুরের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন।

মঙ্গলবার সিলেট শিক্ষাবোর্ড কর্তৃক তাঁকে এ পদে মনোনীত করা হয়। তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন,এবং দীর্ঘদিন বিদ্যালয় পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সাথে।

উল্লেখ্য ২০০৩ সালে প্রকাশিত সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক,সাহিত্যিক,কলামিষ্ট জিয়াউর রহিম শাহীন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলার জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতির দাযিত্ব পালন করেছেন।

তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিক হামলা মামলার শিকার হয়েছেন। এরপরেও দলীয় হ্ইাকমান্ডের নির্দেশ পালনে তিনি শত অত্যাচার, নির্যাতন আর জুলুম সহ্য করে ও আন্দোলনের মাঠ থেকে পিছু হঠেননি। অত্যন্ত ভদ্র,নর্ম,শালীন এবং সুশিক্ষিত এ্যাডভোকেট ,শাহীন এই বিদ্যালয়ের সভাপতি হিসাবে মনোনয়ন পাওয়ায় বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.