ফতুল্লাহ প্রতিনিধি, মারিয়া আফরোজ রিয়ানা: বন্দর থানার পুলিশ ২ সহোদরসহ ৬ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন ওয়ারেন্ট রয়েছে, যাদের মধ্যে মাদক মামলায় ১ জন, জিআর মামলায় ৩ জন এবং নন-জিআর মামলায় ২ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার আলমগীর মিয়ার ছেলে শুভ (৩৩), চৌধুরীপাড়া এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে মিলন ওরফে রাফসান (৩৫), মীরকুন্ডি এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৫০), কবিলেরমোড় এলাকার রবিন মিয়ার ছেলে ফাহিম (২৮),
মুছাপুর এলাকার সফিউল্লাহ মিয়ার ২ ছেলে আরিফ হোসেন বাবু (৪০) এবং মুরাদ হোসেন মামুন (৩৭)।
বন্দর থানা পুলিশ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই পলাতক আসামীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের ১৭ জানুয়ারি দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।