1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ বাগআঁচড়া যুবলীগ নেতা  নুর মোহাম্মদ খোকন গ্রেপ্তার

কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ দেখেছেন

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার :মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  ১৫ জানুয়ারি  সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। এ টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে কমলগঞ্জ পৌরসভাকে ৫- ৩ গোলে পরাজিত করে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ। উদ্বোধনীর অপর খেলায় কমলগঞ্জ সদর ইউনিয়ন দল ১-০ গোলে রহিমপুর ইউনিয়ন দলকে পরাজিত করে। এ টুর্ণামেন্টে উপজেলার ১০ টি দল অংশগ্রহন করছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, প্রাথমিক শিক্ষা কর্তকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ডা: কনক সিংহ, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, কমলগঞ্জ জামায়াত ইসলামীর আমীর মাসুক মিয়া, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, কমলগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, আবুল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছরোয়ার শোকরানা নান্না ও প্রত্যুষ ধর ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য ইকবাল পারভেজ শাহিন প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী, সরকারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উৃপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.