1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ দেখেছেন

সুমন সরকার, গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৩ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান,পৌর সভার প্রকৌশলী এএস এম শফিকুল ইসলাম শামীম,উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটার অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু,মশিউর রহমান,বৈষম্য ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলার যুগ্ন আহবায়ক মোস্তাকিম আহম্মেদ ,ছাত্র প্রতিনিধি তাহসিনপ্রমুখ।  ৩ দিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে তারুণ্যের উৎসব পালন উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.