1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

 ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভুস্কুর বাজার সংলগ্ন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ দেখেছেন

মো সাদিকুর রহমান,বগুড়া: ১৩ই জানুয়ারি  সকাল আনুমানিক ৯টায় উপজেলার থালতা-কড়ইহাট রোডের ভুস্কুর বাজার হতে ১০০মিটার এগিয়ে পালি গ্রামের নিকটে এক ভটভটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মিজান নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।নিহত মিজানের বাড়ি থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে।তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কাহালু শাখায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই কর্মক্ষেত্রে যাওয়ার জন্য নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন ব্যাংক কর্মকর্তা মিজান।বাড়ি থেকে কিছু রাস্তায় এগিয়ে পালি-ভুস্কুর রাস্তার মাঝামাঝি থালতা মাঝগ্রাম হতে আগত এক ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হন মোটরসাইকেল আরোহী।এরপর ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক।বর্তমানে তার লাশ নিজ বাড়িতে নিয়ে গেছেন তার স্বজনরা।এদিকে ভটভটি চালক সামান্য আহত হওয়ার পরেও এলাকাবাসীর তোপের মুখে ভটভটি ছেড়ে অন্যত্র পালিয়ে যান।এলাকার লোকজন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ভটভটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ ব্যাপারে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, আমরা দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ব্যাপারে জেনেছি।আমাদের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই আমির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.