হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি: অদ্য ১২/০১/২০২৫ইং সন্ধ্যা ০৭ ঘঠিকার সময় পালংখালী যুবরাজ খেলার মাঠ সংলগ্ন, ইউনাইটেড স্পেটিং ক্লাব, পালংখালী এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
এতে মাঠে অংশ গ্রহণ করে পালংখালী ইয়াকুব মোস্তফা মার্কেট ফুটবল একাদশ বনাম কাটাখালী পূর্ব পাড়া একতা ইয়ং পাওয়ার ফুটবল একাদশ। পরে ১গোলে জয়লাভ করে কাটাখালী পূর্ব পাড়া একতা ইয়ং পাওয়ার ফুটবল একাদশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেলাল উদ্দিন হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক- উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ার ফয়সাল আরিফ -সাধারন সম্পাদক, পালংখালী বাজার কমিটি, এছাড়াও উপস্থিত ছিলেন, শফিকুর রহমান, সদস্য বাজার কমিটি লুৎফর রহমান (বাবু) ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক বাজার কমিটি ও সাধারণ সম্পাদক পালংখালী ০৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, আজিজুল হক,জসিম উদ্দিন, আবুল বশর সহ প্রমুখ । পালংখালী ৭-এ সাইট নাইট মিডলবার ফুটবল টুর্নামেন্ট -২০২৪ইং এর ফাইনাল খেলার সভাপতিত্ব করেন, ফরিদুল আলম , কোর্স -থাই-কনডো ফেডারেশন কক্সবাজার জেলা। সুন্দর ভাবেই খেলা পরিচালনা ও রেফারির দায়িত্ব পালন করেন, কক্সবাজার রেফারি এসোসিয়েশন এর সদস্য মোঃ সোহেল , সহকারী রেফারি ইসমাইল আনসারী ও সাহেদ।