1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

হবিগঞ্জের মাধবপুর মহাসড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নিহত ৩

  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৮১ দেখেছেন

অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি: শনিবার (১১ জানুয়ারী) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দরগাহ গেইট এলাকায় ইজিবাইকের পেছনে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ৩ নারী শ্রমিক নিহত ও আহত হয়েছেন প্রায় আরও ৩জন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, নিহত শ্রমিকরা বাদশা কোম্পানীর পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। সকালে টমটম ইজিবাইকযোগে তারা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগাহ গেইট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.