1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কিশোরগঞ্জে ইউএনও’র কম্বল পেয়ে আত্মহারা এতিমখানার শীতার্ত শিশু শিক্ষার্থীরা  

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ দেখেছেন

রিয়াদ ইসলাম, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ  প্রশাসনিক নানা কর্মব্যস্ততার মাঝেও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মৌসুমী হক গরীব -দুঃখী শীতার্ত মানুষের নিদারুন কষ্ট লাঘবে প্রতিনিয়ত বিভিন্ন এতিমখানা ও এলাকা ঘুরে ঘুরে কম্বল নিয়ে হাজির হচ্ছেন। বিগত কয়েক দিনের ন্যায় ৮জানুয়ারি দুপুরে বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কালুর ঘাট রহমানিয়া হাফিজিয়া এতিমখানা মাদরাসার ১৮জন কোমলমতি দ্বীনি শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের উষ্ণতা ছড়াতে কম্বল উপহার দেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায়  ও সামাজিক সংগঠন এ্যাডকিউ এর ব্যবস্থাপনায় (৩য় পর্যায়) এ কম্বল উপহার দেওয়া হয়। হাড় কাঁপানো শীতে  হঠাৎ মমতাময়ী মায়ের মত উপজেলা নির্বাহী  কর্মকর্তার হাতে শীতবস্ত্র দেখে এতিম শিশু শিক্ষার্থীরা আশ্চর্য হওয়ার পাশাপাশি খুশিতে আত্মহারা হয়ে পড়েন। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,কালুরঘাট মাহবুবুবিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল জলিল, এ্যাডকিউ এর সভাপতি  আব্দুল মান্নান, সদস্য  আব্দুল লতিফ প্রমানিক, অত্র এতিম খানা মাদরাসার মোহতামিম হাফেজ শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এসময়  নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক গণমাধ্যমকে বলেন প্রচন্ড শীতে উপজেলাবাসী কষ্ট পাচ্ছেন। শীতে যেন কোনো এতিম খানা -মাদরাসার শিক্ষার্থীসহ দুস্থ- অসহায় পরিবার কষ্ট না পায়, সেজন‍্য যথা সময়ে তাদের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়াচ্ছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.