1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে ভূয়া আইডি কার্ড প্রিন্ট এর সরঞ্জাম উদ্ধারসহ আটক- ৯

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ দেখেছেন

এস.এম.জয়, বগুড়া : বগুড়া শহরের শাপলা মার্কেটে সেনাবাহিনী অভিযান চালিয়ে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ভূয়া আইডি কার্ড-পরিচয়পত্র উদ্ধারসহ ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (৮ই জানুয়ারি) দুপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ- সময় ভূয়া আইডি কার্ড তৈরি ও প্রিন্ট এর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, আটককৃতরা ৩ থেকে ৪শ’ টাকার বিনিময়ে এসব ভূয়া আইডি কার্ড ও পরিচয়পত্র তৈরী করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ভুয়া আইডি কার্ড-পরিচয়পত্র এবং এসব আইডি কার্ড ছাপানোর কাজে ব্যবহৃত প্রিন্টার ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, মিলু কম্পিউটারের কর্মচারী বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মো. সেলিম রেজা (৫২), ফুলবাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. নবীন হোসেন (২৭), বৃন্দাবনপাড়া এলাকার মমতাজ এর ছেলে মো. আশরাফ (৫৫), লতিফপুর কলোনী এলাকার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে মো. রাজু হোসেন (৫০), শামিম গ্রাফিক্স এর কর্মচারি সদরের সাবগ্রাম এলাকার মমতাজ এর ছেলে মো. সেলিম (৫২), শহরের বাদুরতলার মোজাম্মেল হকের ছেলে মিজানুর (৩৬), সদরের ফাঁপোড় এলাকার বেলাল হোসেনের ছেলে নাহিদ ইসলাম (১৮), মজনু স্ক্রীন প্রিন্ট এর কর্মচারি কাহালুর পাইকড় এলাকার আমির হোসেনের ছেলে মজনু (৩০), সদরের নিশিন্দারার আব্দুল মজিদের ছেলে মো: মামুন(৩০)।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.