1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

দিরাইয়ে দিনব্যাপী পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্সের সনদপত্র বিতরণ ও আলোচান সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:  প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন , জীবনকে সুন্দর ভাবে আলোকিত করতে, প্রশিক্ষনের বিকল্প নেই এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ও এইচ, এস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট দিরাই শাখার বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  দিনব্যাপী জনস্বার্থে ২৪ কম নিউজের অফিসে দিরাই শাখার ও, এইচ, এস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।শাখার পরিচালক ও সাংবাদিক মোঃ বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে, সিলেট জার্নালের নিউজ ইডিটর, শাখার সহকারী পরিচালক নাইম তালুকদারের সঞ্চালনায় এ সময বক্তব্য রাখেন,হাজেরা ক্লিনিকের স্বত্বাধিকারী ও প্রশিক্ষনের প্রশিক্ষক ডাক্তার (এম বি বি এস) ইউকে বদরুল আলম, দিরাই মহিলা বিষয়ক কর্মকর্তা লক্ষী রানী তালুকদার, দিরাই সরকারি কলেজের প্রভাষক(বাংলা)রফিকুল ইসলাম,দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুলদুল চৌধুরী ডিএস, এস প্রি -ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান শিক্ষাবিদ শাহাজাহান সিরাজ, সুরমা কলেজের প্রভাষক, মুস্তাহার মিয়া মোস্তাক, সাবেক কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, বিএনপি নেতা, আলী আহমদ খান, মিডিয়া ব্যাক্তিত্ব, সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ইমদাদ সরদার ,রাজনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আজাদী, দিরাই বি আর ডি পি’র অফিস পরিদর্শক ইব্রাহীম আলী, রাজি মিডিয়ার পরিচালক আবদুল্লাহ রাজী, রাজানগর ইউপি জমিয়তের সাধারণ সম্পাদক, ফয়সল আহমদ সহ বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীরা। মানব সেবাই হচ্ছে চিকিৎসকদের এবাদতের প্রথম ধাপ। তাই একটি সুস্থ ও স্বাভাবিক জাতি গঠনে মানব কল্যাণে কাজ তকরে যাওয়াই হচ্ছে সকল ডাক্তার ও নার্সদের কাজ। এজন্য উপস্থিত সকল প্রশিক্ষনার্থীরা তদের প্রশিক্ষণের মাধ্যমেই মানব জীবনকে আলোকিত করতে পারবে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সাত বছর যাবত (ও, এইচ) এস মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট এই হাওরপাড়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। বক্তারা এই প্রশিক্ষনে ঊর্ধ্বতন দায়িত্বপ্রাপ্ত সকল চিকিৎসক ও কর্মকর্তাদের সাধুবাদ জানান ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.