1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পীরগঞ্জে রাস্তায় প্রাচীর নির্মান- ভোগান্তিতে ৪০ পরিবার

  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬০ দেখেছেন

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে চলমান পাকা রাস্তায় হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মান করে প্রায় ৪০টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঐ পরিবারগুলি। তবে অভিযোগ ঠিক নয় বলে দাবী প্রাচীর নির্মানকারীরা। স্থানীয়রা জানায়, পীরগঞ্জ-গোদাগাড়ি পাকা সড়কের দৌলতপুর এলাকায় মুল সড়কে থেকে পূর্বদিকে লোকালয়ে যাওয়ার পাকা রাস্তায় কয়েকদিন আগে হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মান করে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেন ঐ এলাকার দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন। এতে রাস্তার পূর্ব প্রান্তের প্রায় ৪০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। সাহালম সহ স্থানীয় কয়েকজনের অভিযোগ মুল পাকা রাস্তা থেকে গ্রামে যাওয়ার সরকারী রাস্তায় দেলোয়ারের পরিবার বাড়ি ঘড় নির্মান করে রেখেছেন আর তাদের ব্যক্তি মালিকার পাকা রাস্তাটি এখন প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়ে গ্রামবাসীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। রাস্তায় প্রাচীর দেওয়ার ফলে তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। সেখানে কেউ অসুস্থ্য হলে বা কেউ মারা গেলে সেখান থেকে বের করার মত কোন ব্যবস্থা নেই। সেখানে আগুন লাগলে ফায়ার সার্ভিসও যাওয়ার কোন সুযোগ নেই। তারা অত্যান্ত দুর্ভোগের মধ্যে রয়েছেন। ছেলে মেয়েরা ন্কুলে যেতে পারছে না। এ বিষয়ে প্রাচীর নির্মানকারী দেলোয়ার বলেন, সরকারী রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন তারা। যেখানে প্রাচীর দিয়েছেন সেটি তাদের ব্যক্তি মালিকার সম্পত্তি। ব্যক্তি মালিকানার সম্পত্তিতে প্রাচীর দিয়েছেন তারা। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.