1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নাগরপুরে সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খানের মতবিনিময় সভা

  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ দেখেছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের ৯ নং (জয়ভোগ) ওয়ার্ড বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বিকালে মামুদনগর ইউনিয়ন বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নরুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান। আলোচানা ও মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার নুসরাত খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাড. মোহাম্মদ আলী রেজা, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ভিপি শরিফুল ইসলাম বাবুল। মত বিনিময় সভায় সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে তৃর্ণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় মামুদনগর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.