1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গাজীপুরের কাশিমপুরে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫০ দেখেছেন

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল,গাজীপুর: গাজীপুর মহানগরীর কাশিমপুরে এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ ঘটিকার সময় মহানগরীর কাশিমপুর থানাধীন ৫নং ওয়ার্ডের পশ্চিম শৈলডুবী মধ্যপাড়া এলাকা থেকে মাদক কেনা-বেচারত অবস্থায় মোঃ আবুল কালাম ওরফে কালা মিয়া(৫৫) এবং  মোঃ আলা উদ্দিন(৪৭) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।এসময় তাদের উভয়কে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ আরও জানায়,গ্রেফতারকৃত আসামিদ্বয় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার ৫নং ওয়ার্ডের শৈলডুবী এলাকার বাসিন্দা। মোঃ আবুল কালাম ওরফে কালা মিয়া শৈলডুবী এলাকার মৃত  আবুল হোসেনের ছেলে এবং একই এলাকার  মৃত আব্দুল হকের ছেলে মো : আলাউদ্দিন। এছাড়া পৃথক এক অভিযানে চেক ডিজঅনারের সিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আলমগীর হোসেনকেও আটক করা হয়। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।তাদের এবং চেক ডিজঅনারের মামলায় আটক ব্যক্তিকে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.