1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ছাতকে সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক শামীম আহমদ তালুকদার সংবর্ধিত

  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:  সুনামগঞ্জের ছাতকে সাংবাদিক শামীম আহমদ তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার উদ্দ্যোগে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাঁকে সংবর্ধিত করা হয়। হাওর অধ্যুষিত,জল জোৎ¯ কাব্যময়তার নান্দনিক সুনামগঞ্জ জেলার মাটি ও মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দেশ ও গণমানুষের কল্যাণে নানা দুর্নীতি, অনিয়ম, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপুর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসাবে, ২২ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পেয়েছেন সুনামগঞ্জের সাংবাদিক শামীম আহমদ তালুকদারসহ সারাদেশ থেকে ৪৫ জন সংবাদকর্মীরা। সাংবাদিক শামীম আহমদ তালুকদার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। বিএমএসএফ ছাতক শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. মহি উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখন জাহিদ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক। সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক শামীম আহমদ তালুকদার।এ সময় বক্তব্য রাখেন, বিএমএসএফ ছাতক শাখার প্রস্তাবিত কমিটির সহ সভাপতি সুলতান আহমদ চৌধুরী, অজিত দাশ, সহ সাধারন সম্পাদক ফজল উদ্দিন, কোষাধক্ষ্য জুনেদ আহমদ রুনু, পাপলু, জামিল আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.