অপু আহমেদ রওশন,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জেলার আজমিরীগঞ্জে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ১০ টায়
আজমিরীগঞ্জ পৌরসভা বাঁশ মহালের পাশে নৌ-টার্মিনালের পরিত্যক্ত টয়লেট থেকে ৫০ বছর বয়সী নারীর এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে পঁচা দুর্গন্ধ বাতাসের সাথে ছড়িয়ে আসছিল এলাকায়, কিন্তু মানুষের সহ্যের বাহিরে চলে যায়। এমনত অবস্থায় তার কারন খুজতে গিয়ে, অর্ধগলিত এই মরদেহ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় স্হানীয়রা । পরে আজমিরীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে এ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ের আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু এখন পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।