1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

জনবানী পত্রিকার সম্পাদকসহ ৪ জনের উপর হামলা, নাগরপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭২ দেখেছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল রহমানসহ ৪ জনের উপর হামলার ঘটনায় নাগরপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সকালে নাগরপুর প্রেসক্লাব এ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় দৈনিক জনবানী পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়া।  সভায় বক্তাগন দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম-সহ একই পত্রিকার আরো তিন সাংবাদিকের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হামলায় জড়িতদের দ্রæত সময়ের মধ্য গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। এসময় সাংবাদিক মো. কায়কোবাদ মিয়া, মো. আমজাদ হোসেন রতন, কেএম সেলিম, মো. নজরুল ইসলাম, মাসুদ রানা, রিপন খান রবিন, মো. কবির হোসেন, মো. শাকিব হোসেন, মো. হারুন খান, রিপন কুমার সাহা, জীবন কুমার শীল ও মোস্তাফিজুর রহমান শামিমসহ নাগরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ২৫ ডিসেম্বর  বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন এলাকায় দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের উপর হামলা চালায় একদল দুবৃত্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.