1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কুষ্টিয়ায় ভুয়া প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ দেখেছেন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় অথই কসমেটিকস্ নামে একটি ভুয়া প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে। রুহিন নামে এক ব্যক্তি ভুয়া ওই প্রসাধনী কারখানার মালিক বলে একটি সূত্র জানিয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে কুষ্টিয়া শহরের ৩৭/১ আড়ুয়াপাড়ার একটি ভাড়া বাসায় অবস্থিত ওই ভুয়া প্রসাধনী কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অনুমোদনহীন ভুয়া ওই প্রসাধনী কারখানা দীর্ঘদিন ধরে প্রায় পঞ্চাশটি গুণ-মানহীন প্রসাধনী পণ্য তৈরি ও বাজারজাত করে আসছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এরকম প্রায় লক্ষাধিক টাকা সমমূল্যের ভেজাল পণ্য জব্দ করে। এসময় অভিযুক্ত কারখানা মালিককে না পেয়ে কারখানা তালাবদ্ধ করে দেওয়া হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ রিফাতুল ইসলাম বলেন, আমরা অথই কসমেটিকস নামে একটি ভুয়া কসমেটিকস কারখানায় অভিযান পরিচালনা করেছি। সেখানে কারখানা মালিককে পাইনি। কারখানা তালাবদ্ধ ছিলো,তালা খুলতে পারিনি। আমরা অন্য একটি তালা লাগিয়ে এসেছি। বাইরে থাকা আনুমানিক এক লক্ষ টাকার মালামাল জব্দ করে এনেছি। বিএসটিআই’কে বলেছি নিয়মিত মামলা দেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.