1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ৫০ বিজিবি’র আলোচনা সভা ও কম্বল বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ দেখেছেন

মোঃ আইয়ুব আনছারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ঠাকুরগাঁও: সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু ও মাদকদ্রব্যসহ যে কোন ধরনের চোরাচালান এবং আন্তঃ সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকালে জগদল বিওপি’র দায়িত্বাধীন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলাধীন কাশিপুর ইউনিয়নস্থ “জগদল জমিদার বাড়ী” নামক স্থানে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ, বিজিবিএমএস উপস্থিত ছিলেন। এছাড়াও বর্ণিত সভায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি, অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণদের অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া/অতিক্রম না করা, সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, বিশেষ করে আখ, ভুট্টা ও পাটসহ ৩ ফুট উচ্চতার বেশি ফসল চাষাবাদ না করা, গবাদি পশু চরানোর সময় সীমান্ত অতিক্রম না করা, সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে ও সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা এবং মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালানের সাথে জড়িত না হওয়ার বিষয়ে প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ করে তিনি সীমান্ত হত্যা রোধকল্পে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সকলকে আহবান করেন। এছাড়াও তিনি সীমান্ত এলাকায় বসবাসরত সংখ্যা লঘু সম্প্রদায়ের লোকজনদের সাথে পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে সভায় উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সীমান্ত এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে উল্লিখিত কার্যকলাপ হতে এলাকার জনসাধারণকে বিরত রাখার ব্যাপারে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও উক্ত জনসচেতনতামূলক সভা শেষে অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) কর্তৃক ৫০০ জন স্থানীয় শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ ধরনের জনসচেতনতামূলক সভা আয়োজন এবং বিজিবি’র পক্ষ হতে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এই মহতী উদ্যোগকে স্থানীয় জনসাধারণ এবং সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত ও সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.