মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের গড় মহাস্থান ডিএসইউএস এন্ড পুন্ড্র যুব উন্নয়ন সংস্থা কর্তৃক সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত মহাস্থান উচ্চ বিদ্যালয়ে ৬টি কেন্দ্রের ১ম থেকে ৯ম শ্রেনীর মোট ১৫৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।
সকাল ১১টায় পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন অত্র সংস্থার উপদেষ্টা আলহাজ্ব মাওঃ মোঃ আমিনুর রহমান। এসময় পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম,জনতা কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন, পরিক্ষা নিয়ন্ত্রক ইউসুফ আলী,মাষ্টার সুফি আলম,মাষ্টার শাহ আলম, নির্বাহী পরিচালক আব্দুস সামাদ সোহাগ,পরিচালক এনামুল হক সুমন,কার্যকরী সদস্য রাকিব হোসেন,মাসুম মিয়া,হারুন অর রশিদ,হাসান আলী প্রমূখ।