আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের, কাহিন্দী গ্রামে, বৃহস্পতিবার আনুমানিক রাত দশটায়, ডাকাতির প্রাক্কালে জনতার হাতে ডাকাত ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে একজন ডাকাত নিহত হয় এবং একজন নারী ডাকাতকে জনগণ গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। শীতকাল আসলেই আড়াই হাজার উপজেলায় ডাকাতির প্রবণতা বৃদ্ধি পায়।
বিশেষ করে ইলমদী বেনু মিয়ার বাগের আশপাশের এলাকাগুলোতে প্রচুর পরিমাণে ডাকাতি হয়। সকাল আটটায় এবং সন্ধ্যা সাতটায়ও ডাকাতি হয়।দাসির দিয়া গ্রামের মামুন (৩২)দৈনিক ঘোষণাকে জানায়। ২০২১ সালে নভেম্বরের ২১ তারিখে রাত ৯ টায় গুলিস্তান থেকে ব্যবসায়িক কাজ শেষ করে মামুন এই পথ দিয়ে বাড়ি যাওয়ার সময় ডাকাত দলের আক্রমণের শিকার হয়।
তার কাছ থেকে তিনটি মোবাইল, একটি মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।