স্টাফ রিপোর্টার: খেলার মাঠে মেলা হয়। সুনামগঞ্জ ষোলঘর স্টেডিয়াম মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন। আয়োজনে : বৃহত্তর ষোলঘরবাসী, সুনামগঞ্জ।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, এডভোকেট নজরুল ইসলাম শফু ।
তিনি বলেছেন ষোলঘড় একটি আবাসিক এলাকা ।
ষোলঘড় স্টেডিয়াম মাঠে বিকেল বেলায় ছেলেমেয়েরা খেলাধুলা করে এই মাঠ ছাড়া তাদের আর কোন খেলাধুলার মাঠ নেই এবং প্রতিবছরই এই মাঠে বাণিজ্য মেলা বসে থাকে এতে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে না এবং খেলাধুলা না করার অনেক ছেলেমেয়েরা অনেক ধরনের নেশায় আসক্ত হয়।
তিনি আরো বলেছেন প্রতিবছর এই ১০ থেকে ১৫ দিন মেলা বসবে বলে দুই থেকে আড়াই মাস পর্যন্ত মেলা চলতে থাকে এবং অশ্লীল গান অশ্লীল কর্মকাণ্ড ঐই মেলার মধ্যে চলে।
এবং মেলা চলাকালীন সময় ছেলেমেয়েরা লেখাপড়া মনোযোগ থাকে না।
এবং কি ধরনের সার্কাস গান-বাজনায় এলাকাবাসীর অনেক সমস্যা হয়।
তিনি আর বলেছেন যদি ষোলগড় স্টেডিয়াম মাঠে মেলা বন্ধ না করা হয় তাহলে আরো কঠোর মানববন্ধন করার জন্য প্রস্তুত আছেন।