1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি বিষয়ক ক্যাম্পেইন

  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ দেখেছেন

মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:  পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এর হরিদ্রা বাজারে দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্ক সংকেত, প্রস্তুতি ও লাইফবয়া নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ইউএসএআইডি ব্রিজ প্রকল্পের আর্থিক সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠান এর আয়োজন করা হয়।  প্রস্তুতি বিষয়ক ক্যাম্পেইনে বক্তব্য প্রদান করেন কারিতাস বাংলাদেশ ব্রিজ প্রকল্পের ডিআরআর এন্ড সিল্ক অফিসার  শুভ্রা তেরেজা সরদার, মার্কেট লিংকেজ অফিসার নুসরাত জাহান মাফিয়া ও ইউনিয়ন সুপারভাইজার স্বর্নালী হীরা। এই ক্যাম্পেইন অনুষ্ঠানে স্থানীয় ঝুঁকিপূর্ণ জেলে সদস্যরা অংশগ্রহণ করে।জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও তাদের আত্মরক্ষার লক্ষ্যে তাদের মাঝে হ্যান্ড আউট বিতরণ করা হয়। এ সময় ক্যাম্পেইনে শিক্ষনীয় উপাদান হিসেবে ফেস্টুন প্রদর্শনী করা হয় । অংশগ্রহণকারীদের দুর্যোগের প্রস্তুতি সতর্ক সংকেত ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। মোট ৪০ জন জেলেদের নিয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয় এতে বিশেষভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জনাব মো: দুলাল কাকচিড়া ইউনিয়ন । ব্রিজ প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি । এর প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ পরিবার ও সম্প্রদায়ের প্রতিকূল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অভিযোজন এবং পুনরুদ্ধারের সক্ষমতা বৃদ্ধি করে তাদের টেকসই জীবিকা ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.