1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়া কাহালুর রাকিব হত্যা মামলার আসামী আতা ও বর্মন ঢাকা আশুলিয়া থেকে গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ দেখেছেন

মো : মিনহাজুল ইসলাম:  র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-৪ সিপিসি-২, সাভার এর যৌথ অভিযানে বগুড়া জেলার কাহালু থানাধীন চাঞ্চল্যকর রাকিব’কে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামী মোঃ আতাউর রহমান আতা (২৭) এবং শ্রী বিপুল চন্দ্র বর্মন (২৪)‘কে আশুলিয়া থানা এলাকা হতে গ্রেফতার। “বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবে সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। ৩০ আগষ্ট ২০২৪ শুক্রবার সকাল ০৭.০০ ঘটিকায় ভিকটিম রাকিব’কে তার বাড়ীর সামনে থেকে পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে আসামীরা জোর করে অটো ভ্যানযোগে শিবা কমলা গ্রামে নিয়ে দেশীয় অস্ত্র দ্বারা এবং পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে বগুড়া কাহালু থানায় ০৭ জন এজাহার নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার নং-০১/১২৭ তারিখ-০১/০৯/২৪ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০। যার ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২ মোঃ কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র‌্যাব হেডকোয়ার্টার গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৪ সিপিসি-২ সাভার এর একটি যৌথ আভিযানিক দল অদ্য দুপুর আনুঃ ১৩.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নৃশংসভাবে কুপিয়ে রাকিব হত্যা মামলার এজাহারনামীয় ১ নং আসামী মোঃ আতাউর রহমান @ আতা (২৭), পিতা-মোঃ আঃ রাজ্জাক সোনার @ পিরু, সাং-কলমা বিশা (শিবা কলমা মুসলিমপাড়া), থানা-কাহালু, জেলা-বগুড়া এবং ০২ নং আসামী শ্রী বিপুল চন্দ্র বর্মন (২৪), পিতা- মন্টু চন্দ্র বর্মন, সাং-কলমা বিশা (শিবা কলমা দক্ষিণপাড়া), থানা- কাহালু, জেলা-বগুড়াদ্বয়’কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকা থেকে গ্রেফতার করতে করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় সোপর্দ করা হয়। র‌্যাবের এ ধরনের হত্যা মামলার আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.