কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলার ১৪টি ইউনিয়নের গরীব অসহায় শিতার্ত পরিবারের মাঝে প্রায় ১হাজার কম্বল বিতরন করা হয়েছে। ২০ ডিসেম্বর বিকালে নাগেশ্বরী সরকারী মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও শিশু বিষয়ক সম্পাদক ডা.মাহাফুজার রহমান মারুফের উদ্যোগে এ কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ড্যাব সদস্য ডা.রাফি, ডা.নাজমুল হক, উপজেলা যুবদলের আহবায়ক নুরজামাল, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ বাদল, পৌর সেচ্ছা সেবক দলের আহবায়ক আজিজুল হক, সদস্য সচিব আল আমিন রবি, এসএ লিমন,সাবু, সেকেন্দার বাদশা ও বিএনপির নেতাকর্মীসহ শিতার্ত পরিবার।