মোঃজান্নাতুল নাঈমবগুড়া শিবগঞ্জ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ মোকামতলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক পুলিশ সদস্য নিহতের ঘটনা ঘটেছে। নিহত সাবেক পুলিশ সদস্যের নাম আবু মোকাদ্দেম আলী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার অদূরে মুরাদপুর নামক স্থানের (ঢাকা-রংপুর) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আবু মোকাদ্দেম আলী ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সরোয়ার পারভেজ বলেন, মোকাদ্দেম আলী নামের এক সাবেক পুলিশ সদস্য বৃহস্পতিবার ঠাকুরগাঁও থেকে বগুড়া আসার পথে সন্ধ্যায় মোকামতলা মুরাদপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে ছিটকে পড়ে যায়। এসময় বগুড়া মুখী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস পিছন থেকে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী মোকাদ্দেম আলীর মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়। নিহত মোকাদ্দেম আলীর পরিবারে সংবাদ দেয়া হয়েছে তারা লাশ নিতে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি যোগ করেছেন।