1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কুষ্টিয়ায় অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ৩১ দফার লিফলেট বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ দেখেছেন

কুষ্টিয়া প্রতিনিধি:  রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণের কর্মসূচি হিসেবে কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর ইউনিয়নে পশ্চিম আব্দালপুর বাজার ও লক্ষীপুর বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।   বিকেলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পশ্চিম আব্দালপুর ও লক্ষীপুর বাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। লিফলেট বিতরণ কর্মসূচিতে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মহসিন আলী (মাষ্টার) আব্দালপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এমদাদ হোসেন, থানা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা রোকন, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রদল নেতা মামুন ও আব্দালপুর ইউনিয়নের প্রতি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
১৩ জুলাই ২০২৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। এতে দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.