মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরের তিন নং সেক্টরে ৩০০ ফিট হাইওয়ে ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দুই মটরযাত্রী তাৎক্ষণিক নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনার ঘটেছে। ঘটনাটি দুপুর দুইটার দিকে ঘটেছে। মোটর বাইকের ফুল স্পিড দিয়ে চালানোর সময় ভুঁইয়া ব্রিজের মোড়ে গতি হারিয়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয় এবং দুজন আহত হয় ।আহতদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত যুবক আব্দুর রউফ ও শিপন তারা যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী। মার্কেট বন্ধ থাকায় তারা ঘুরতে বেরিয়েছিল। ধারণা করা হচ্ছে ফুল স্পিডে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। পূর্বাচল ৩০০ ফিটে ৪ নং ব্রিজের লেকে সুজানা নামের এক আঠারো বছর বয়সী তরুণী লাশ উদ্ধার করা হয়েছে। এবং তার সঙ্গে থাকা কাব্য নামে এক যুবকের লাশ আজকে সকালে হোন্ডার সহ উদ্ধার করা হয়েছে। সুজানা ভাষানটেক কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত। কাফরুল থানার কচুক্ষেত এলাকার বাসিন্দা। ১৬ই ডিসেম্বর থেকে তারা নিখোঁজ ছিলেন। কাব্যের হেলমেট খুঁজে পাওয়া যায়। হেলমেট কে কেন্দ্র করে কাব্যের পরিবার ডুবুরিদের মাধ্যমে খোঁজাখুঁজি করে আজকে লাশটি উদ্ধার করা হয়। কাব্যের বাবার নাম হারুনুর রশিদ। সেও কচুক্ষেত এলাকার বাসিন্দা। এ সম্পর্কে পুলিশ বলছে, ১৬ ই ডিসেম্বর রাতে ঘন কুয়াশায় হয়তোবা গতি হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। আজ সকালে কাব্যের মরদহটি হোন্ডার সহ উদ্ধার হয়েছে। সুজানার পরিবার আঘাতের চিহ্ন থাকায় এটিকে দুর্ঘটনা বলতে নারাজ। কাব্য আদমজী ক্যান্টলম্যান পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। উভয়ের পরিবার দাবি করে মৃত্যু রহস্যজনক। তাদের দাবি সুজানা ও কাব্যকে হত্যা করা হয়ে থাকতে পারে। নারায়ণগঞ্জ পুলিশ সরকারি সুপার মেহেদী হাসান জানান ,ঘটনা যাই হোক সুষ্ঠু,নিরপেক্ষ তদন্ত করা হবে। উভয় লাশ তদন্তের পর এ বিষয়ে যাবে। তবে অভিভাবকগণ হত্যা মামলা করতে চাইলে তাদেরকে অপমৃত্যু মামলা করতে বলা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যা মামলা করা হবে।