1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সুনামগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ দেখেছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মরণে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা বিএনপি,গণ-অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে বর্ণ্যাঢ্য ্যর‌্যালী,পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোরে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াছ মিয়ার নেতৃত্বে শহরের কালেক্টর ভবণের সামনে কেন্দ্রীয় শহীদ মিণারে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন। অপরদিকে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেনের নেতৃত্বে শহীদ মিণারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন ও সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে,বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতৃবৃন্দরা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহীদ মিণারে গিয়ে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,নাদীর আহমদ,রেজাউল হক,এড. শেরেনুল আলী,রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন মমিনুল হকালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,সুহেল মিয়া,জাহাঙ্গীর হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি আহাঙ্গীর আলমসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।   দুপুর ১২টায় জেলা গণ-অধিকার পরিষদ (জিওপি)”র সভাপতি মাওলানা আলী আসগরের নেতৃত্বে স্থানীয় শহীদ মিণারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার আহবায়ক মোশাহিদ মিলটন,জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ দিলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি আব্দুস সামাদ,রাজু মিয়া,সদর উপজেলা শাখার ফরহাদ,দিরাই উপজেলা শাখার টুনু মিয়া,ছাতক উপজেলা শাখার ডাঃ আজাহার,ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক মিনহাজ পুলকদার ও যুব অধিকার পরিষদের হোসাইন আহমদ প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন,১৯৭১ সালে তৎকালীন সাড়ে সাতকোটি মানুষের সশস্ত্র আত্মত্যাগের বিনিময়ে ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিমেয় অর্জিত আজকের এইদিনে লাল সবুজের পতাকার একটি স্বাধীন বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনার সরকার গত পনের বছরে ভোটারবিহীন এই সরকারের আমলে দেশে কোন আইনের শাসন ছিল না। তারা দেশের অর্থ বিদেশে, পাচার করে দেশটাকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছিল। যেখানে প্রতিদিন ঘটত গুম,খুন,হত্যা আর রাহাজানির ঘটনা। কিন্তু গত ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণ-আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ক্ষমতা ছেড়ে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তারা বলেন আজকের ঐদিনে শপথ একটাই আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চালু করতে যেখানে সকল ধর্মের মানুষ সম-ধিকার নিয়ে স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.