শাহাদাৎ হোসেন সরকার: মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪, সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এসময় বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল সাথে ছিলেন।