1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

টেম্পো-ইজিবাইকের সংঘর্ষে বোয়ালখালীতে প্রাণ গেল এক কিশোরের

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পো ও ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে মো.সাইমন (১৫) নামের এক কিশোর।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সাইমন পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের চরখিজিরপুর গ্রামের মৃত নুর কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারী চালিত ইজিবাইকটি আরাকান সড়কের শাকপুরা থেকে গোমদণ্ডী ফুলতলের দিকে যাওয়ার পথে রায়খালী ব্রিজের জঙ্গা তালুকদার পাড়ার গেইটের সামনে বিপরীতমুখী সিএনজি চালিত টেম্পোর সাথে (চট্টো মেট্রো-চ ০৫০৬৩) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক সাইমন ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো আটক করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.