1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ..

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ দেখেছেন

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধিঃ  আলু সেচ মৌসুমে জয়পুরহাটের বিভিন্ন এলাকার মাঠ থেকে চুরি হচ্ছে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। সম্প্রতি আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের একটি ছ-মিল থেকে ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলা ভিকনী গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে নয়ন প্রামানিক ও ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের মজনু মন্ডলের ছেলে সুমন মন্ডল। ৭ ডিসেম্বর গভীর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামের এক ব্যক্তির ছ-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় মামলা দায়ের হলে ভিকনী থেকে নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গতরাতে ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে সুমন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান,
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.