ফারুক হোসেন , (পীরগঞ্জ) ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল । সকালে পীরগঞ্জ সরকারি কলেজের সামনে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে গুমের স্বীকার ছাত্রদলের সকল নেতাকর্মী সকল নাগরিকের মুক্তি, এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানান । এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মেজবাহুল পারভেজ সূর্য, যুগ্ন আবহায়ক মাসুম পারভেজ, কলেজ সভাপতি রাকিবুল ইসলাম রকি, সম্পাদক জহিরুল ইসলাম জহির, পৌর ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসু প্রমুখ । মানববন্ধনে উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।