1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু পাঠদান হবে জানুয়ারিতে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ দেখেছেন

মিজানুর রহমান কুড়িগ্রাম: কুড়িগ্রামবাসীর বহুল কাঙ্ক্ষিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি) ক্যাম্পাস অবশেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে চলেছে। ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। এরপর জানুয়ারিতে শুরু হবে শ্রেণি পাঠদান কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সাদেকুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় অফিস সূত্রে জানা গেছে,  ২৫ অক্টোবর কৃষি গুচ্ছের আওতায় কুড়িকৃবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়। উত্তীর্ণদের মধ্য থেকে যারা কুড়িকৃবিতে ভর্তির সুযোগ পেয়েছেন, ১২ ডিসেম্বর পর্যন্ত মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ করে মোট ৮০ শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়েছে।  কুড়িকৃবিতে এ বছর ৮০টি আসনে ভর্তির সুযোগ থাকলেও প্রথম পর্যায়ে এগ্রিকালচার অনুষদে ৩২ এবং ফিশারিজ অনুষদে ২২ শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। ফাঁকা আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ থাকবে। অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিতদের আগামী ২২ ডিসেম্বর ভর্তি করা হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কুড়িগ্রাম শহরের দক্ষিণে নালিয়ার দোলা নামক স্থানে জায়গা নির্ধারণ করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় এলাকায় প্রশাসনিক ভবন এবং শহরের টেক্সটাইল মোড় সংলগ্ন স্থানে একাডেমিক ভবন ভাড়া নেওয়া হয়েছে। আপাতত এসব ভবনে কার্যক্রম চলবে।ডেপুটি রেজিস্ট্রার মো. সাদেকুজ্জামান বলেন, আপাতত ভাড়া ভবনে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে। শ্রেণিকক্ষ ও ল্যাব প্রস্তুত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ করে আগামী জানুয়ারিতে শ্রেণি পাঠদান শুরু করা হবে। শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া প্রশ্নে ডেপুটি রেজিস্ট্রার বলেন, সময় স্বল্পতায় নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারলে খণ্ডকালীন শিক্ষক দিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করা হতে পারে। তবে পুরো বিষয়টি ভিসি স্যার ভালো বলতে পারবেন।সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গ্রহণ করা হবে। এটি জেলার আর্থসামজিক উন্নয়নের প্রেক্ষাপটে বিশেষ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.