মোঃ মাইনুল ইসলাম মাহিন, রূপগঞ্জ থানা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় রাস্তাঘাট গাড়ি চলাচল অচল হয়ে পড়েছে। শীতের সঙ্গে ঘন-কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৮ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18 দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২ টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাড়ি চলাচল জ্যামে পরিণত হয়ে গেছে ফলে কুয়াশায় পথঘাট ঠিকমতো দেখা যায় না। এ অবস্থায় এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সাধারণ মানুষের অফিস আদালত যেতে খুবই হেনস্থার শিকার হয়েছে। আবহাওয়া অফিস থেকে জানা যায় যে, এতো ঘণ- কুয়াশা আর কখনো হয়নি এবং আগামী তিন থেকে চার দিন সত্য প্রবাহ হতে পারে বলে জানিয়েছেন। আজ দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিম বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হতে থাকে। আর হিমেল বাতাসে তীব্র শীতের কবলে পড়েছে উপজেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদী তীরবর্তী চরের হতদরিদ্র মানুষ। এদিকে সবচেয়ে বিপাকে পড়েছেন শিশু বৃদ্ধরা। পাশাপাশি তীব্র শীতে কাঁপছে গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণীকুল। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন-কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরে গতিতে যাতায়াত করছে। রূপগঞ্জের হাসপাতাল গুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে, কুয়াশা ও শীতের কারণে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। তারা সময় মতো কাজে যেতে পারছেন না। দিনমজুর , রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এবং অফিস -আদালতের কর্মীরা। এই কুয়াশার কারণে । এই মাসে তাপমাত্রা আরও শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এ মাসের ১৫ তারিখের পর থেকে শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছেন কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের উপজেলা কৃষি অফিসার মোসা: আফরোজা সুলতানা । আরো জানিয়েছেন এই বছর অতিরিক্ত শীত পড়তে পারে।