1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ : মানুষের তৈরি মতবাদ, মানুষের কোনো আইন যতদিন দেশে চালু থাকবে, ততোদিন মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্যতম উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মো: মুজিবুর রহমান। ৬ ডিসেম্বর সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত শিক্ষক সমাবেশে সাভারের আশুলিয়ায় ঘোড়াপীর মাজার এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন । তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ শতকরা ৯২ জন মুসলমান তারা যদি এ দেশে সত্যিকার স্বাধীনতা অর্জন করতে চায়, প্রকৃত সুখি সমৃদ্ধশালী দেশ গড়তে চায়, তাহলে মানুষের মতবাদ বাতিল করতে হবে। কেননা এই মতবাদ জনগণের কল্যাণ করতে পারে না। বিগত ১৯৭১ থেকে ২০২৪ প্রমাণ করেছে মানবরচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। সেজন্য মানবরচিত মতবাদ আর নয়। মানবরচিত মতবাদ আর বাংলাদেশে চলতে পারে না’ আল্লাহর আইনে চলবে এ দেশ। প্রধান অতিথি অধ্যাপক মো: মুজিবুর রহমান আরো বলেন, ‘২০২৪ সালের ৫ আগষ্টের আগ পর্যন্ত তারা মানুষকে হত্যা করে তাদের স্বার্থ চরিতার্থ করে গেছে। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে পারেনি। তারা দেড় বছরের শিশুর বুকে গুলি চালিয়েছে, ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, শিক্ষক, রিকশাওয়ালা, শ্রমিকের বুকে গুলি চালিয়ে দু’হাজারের অধিক শহীদ করেছে’, ‘অসংখ্য মানুষ আহত হয়েছেন, হাসপাতালে এখনো কাতরাচ্ছেন। যাদের ত্যাগ ও কোরবানীর বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, মহান আল্লাহ যেন তাদের যথাযথ পুরস্কার দেন।’বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঢাকা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. মো: কোরবান আলী, জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সিনেটর সদস্য অধ্যাপক এবি এম ফজলুল করীম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রব, সোনার বাংলা কলেজ অধ্যক্ষ মাওলানা ড. ইকবাল হোসাইন ভুইয়া প্রমুখ। শিক্ষক সমাবেশে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সারা জাগানো উপস্হিতিতে পুরো অডিটোরিয়াম মুখরিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.