1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শুধুমাত্র নামের কারণেই ১৬ বছর বৈষম্যের শিকার ছিল বগুড়া জেলা : সারজিস আলম

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ দেখেছেন

এস.এম.জয়, বগুড়া : শুধুমাত্র নামের কারনেই  ১৬ বছর বগুড়া বৈষম্যের শিকার হয়েছে। এ- জেলায় কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ৬ই ডিসেম্বর বগুড়া শহ‌রের মাল‌তিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকায় এক ব্রিফিং‌য়ে সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন তিনি। এ- সময় সারজিস আলম ব‌লেন, বিগত ১৬ বছর ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে যেভা‌বে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দে‌বে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ভারতের সাথে বাংলা‌দে‌শের সম্পর্ক প্রতিবেশীর মতো। সম্পর্ক তিক্ততার হবে কি না তা কাজের মাধ্যমে নির্ধারণ করবে ভারত। সার‌জিস আলম আজ বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় পারিপারিক সফরে আসেন। সাথে তার বাবা- মা ছিলেন। তি‌নি রা‌তেই বগুড়া ত‌্যাগ কর‌বেন ব‌লে জানিয়েছেন।সংবাদকর্মীদের কাছে সার‌জিস আলম ব‌লেন, বগুড়ায় আমি প্রথম এসেছি।বগুড়া নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে শুধুমাত্র নামের কারনেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারনেই ১৬ বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ এমনটা মনে করেন সারজিস। জানালেন, ভারতের কিছু মেরুদন্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে, সাম্প্রদায়িক উস্কানী দেয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.