1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারীসহ ৪৭ জন আটক

  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঝিনাইদহ মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মোঃ আজিজুস শহীদ জানান, গোয়েন্দা তথ্যে জানা যায়,সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারতের যাওয়ার চেষ্টা করছে।সে তথ্যের ভিত্তিতে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা,খোশালপুর, মাটিলা,পলিয়ানপুর, সামন্তা ও লড়াইঘাট এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল।এরই পরিপ্রেক্ষিতে ভারতে যাওয়ার চেষ্টার সময় এসব এলাকা থেকে ৪৭ জন বাংলাদেশীকে আটক করা হয়।এর মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু  রয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য, চলতি নভেম্বর মাসে সর্বমোট ৩৩১ জনকে এবং গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ হতে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন বা ৫৮ বিজিবি কর্তৃক আটককৃত অবৈধ পারাপারের সময় আটক হয়েছে বাংলাদেশী নাগরিক-৮৮৫ জন,ভারতীয় নাগরিক-২৮ জন,মায়ানমার রোহিঙ্গা নাগরিক-২০ জন সহ সর্বমোট ৯৩৩ জন।উক্ত ৯৩৩ জনের মধ্যে,একজন প্রাক্তন মন্ত্রী,বেশ করেকজন ছাত্রলীগ ক্যাডার,০৩ জন জেল পলাতক আসামী,০১ জন আনসার বিদ্রোহের সক্রিয় সদস্য,কয়েকজন একাধিক মামলার আসামী এবং ০১ জন ভারতীয় পুলিশ সদস্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.