1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

নরসিংদীতে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬২ দেখেছেন

আর এ লায়ন সরকার, নরসিংদী, জেলা: নরসিংদীর মেহেরপাড়ার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাগ্রত ছাত্র-জনতা। আজ বুধবার বেলা ১২টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় গ্রেপ্তারকৃতদের পরিবারেরর লোকজনসহ কয়েকশ’ নারী পুরুষ ও সচেতন নাগরিকরা মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য রাখেন, ভিসিসির চেয়ারপার্সন ও লেখক গোলাম মোস্তফা ভূইয়া, রাসেল মাহমুদের বাবা হাবিবুর রহমান, স্ত্রী হ্যাপী বেগম, ছোট ভাই হিমেল মাহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও নিরপরাধীদের হয়রানি বন্ধের দাবি জানান।
তারা বলেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মেহেরপাড়ার সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার সাথে তারা কোনভাবেই জড়িত নয়। তৎকালীন সরকারদলীয় এমপি ও আওয়ামী লীগ নেতাদের প্ররোচণায় তাদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়। মাহবুবুল হাসান হত্যাকাণের সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সাথে রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.