1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বোয়ালখালী কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমুদিনী স্মৃতি বৃত্তি ও শিক্ষাপোকরণ বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯১ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালী কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক বিশ্ব বরেণ্য বিজ্ঞানী, কধুরখীল গ্রামের কৃতি পুরুষ ড. আশীষ দাশগুপ্ত এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা , কুমুদিনী স্মৃতি বৃত্তি ও শিক্ষাপোকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মিলানায়তনে প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ এর সভাপতিত্বে শিক্ষক শুভাশিস নাথ এর সঞ্চালনায় প্রধান অতিথি অধ্যাপক অলক দাশগুপ্ত বলেন – কোনো কৃতঘ্ন সমাজ কৃতি পুরুষ সৃজন করতে পারে না। সমাজের বৃহত্তর স্বার্থে, প্রতিভার পরিচর্যার লক্ষ্যে, সুন্দর বিকাশকে লালন করার উদ্দেশ্যে ব্যক্তিত্বের মূল্যায়ন আবশ্যক। যার মূল উপাদান আদর্শানুগ চলন, জ্ঞান ও প্রজ্ঞার সম্মিলন। তেমন এক আলোকিত কৃতি পুরুষ ড. আশীষ দাশগুপ্ত। যাঁর জীবন ও কর্ম ছিল দেদীপ্যমান, চির ভাস্বর এবং সমাজের জন্য অনুকরণীয়। কৃতি পুরুষদের স্মরণ মনন জীবনকে করে উন্নত সমৃদ্ধ। তিনি আরো বলেন আমাদের মেয়েরা যতবেশি সুশিক্ষায় শিক্ষিত হবে দেশ ও জাতি ততবেশী উন্নত ও সমৃদ্ধ হবে। তাই সর্বাগ্রে আমাদের প্রয়োজন নারীদের সুশিক্ষায় শিক্ষিত করা।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শুভাশিস দাশগুপ্ত মুনমুন, ফারহানা তাসমিন ওফা, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত  তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক এবং ছাত্রীদের পক্ষে রাজশ্রী চৌধুরী, ইসমত জাহান, জান্নাতুল ফেরদৌস, পুনম চক্রবর্তী, অথৈ চৌধুরী, ফাহিমা হুমায়রা, অর্পা দে, সৃষ্টি চৌধুরী, মিথিলা চৌধুরী প্রমুখ। শেষে কৃতি ছাত্রীদের মাঝে কুমুদিনী স্মৃতি বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ এবং ড. আশীষ দাশগুপ্ত স্মৃতি বিজ্ঞানাগার উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.