1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করতে চাই/এম এ জামান ফকির।

  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১১৮ দেখেছেন

আর এ লায়ন সরকার নরসিংদী: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ গানের এই লাইনগুলো বাস্তবে মিলে যায় নরসিংদী সদর উপজেলার চরদিগলদী উপজেলার এম এ জামান ফকিরের জীবনের সঙ্গে। নিজ এলাকার পাশাপাশি উপজেলার হতদরিদ্রদের বিভিন্ন সহযোগিতা করেন কোনো স্বার্থ ছাড়াই।

জানা গেছে, এম এ জামান ফকির একজন প্রবাসী ব্যবসায়ী। ব্যবসার লভ্যাংশ থেকে মূলত গরিব-দুঃখী মানুষের সেবা করেন। করোনা মহামারীর সময় মানুষ যখন বাড়ি থেকে বের হতে ভয় পেত; তখন তিনি খাদ্য সামগ্রী মানুষের বাড়ি বাড়ি নিরবে পৌঁছে দিয়েছেন। অনেককে অর্থ দিয়েও সহায়তা করেছেন তিনি।

এম এ জামান ফকির জানান, আমি দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা করি। ব্যবসায় যা লাভ হয় তাই দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। ব্যবসার টাকা দিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়েছি। মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এই সমাজ সেবক আরও জানান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করতে চাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.